Dhaka ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নরসিংদীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী: আলোচনা সভা ও শোভাযাত্রায় ভক্তদের ঢল

print news

◼️আল আমিন–নরসিংদী

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নরসিংদীতে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা। শনিবার সকালে নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের গোপিনাথ জিউর আখড়ায় এই আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাখন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার, জেলা বিএনপির সহ-সভাপতি ও নরসিংদী সংবাদপত্র পরিষদের সভাপতি মো. হারুন অর-রশিদ, নরসিংদী ইসকনের অধ্যক্ষ পতিত পাবন নিমাই দাস ব্রম্মচারি, গোপিনাথ জিউর আখড়া ধামের সভাপতি অহিভুষণ চক্রবর্তীসহ পূজা উদযাপন পরিষদের জেলা, উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও সত্য প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। বর্তমান সময়ে সমাজে অপসংস্কৃতি ও অসৎ শক্তির বৃদ্ধি দেখা দিয়েছে। তাই শ্রীকৃষ্ণের আদর্শ থেকে শিক্ষা নিয়ে মানুষকে সৎ পথে চলতে হবে। তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে উৎসব উদযাপন করে আসছে এবং ভবিষ্যতেও এই সম্প্রীতি অটুট থাকবে।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গোপিনাথ জিউর আখড়া থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আখড়ায় গিয়ে শেষ হয়। দিনব্যাপী এ আয়োজনে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নরসিংদীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী: আলোচনা সভা ও শোভাযাত্রায় ভক্তদের ঢল

আপডেটের সময়: ০৯:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫