Dhaka ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীতে শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার চেক বিতরণ কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

নরসিংদীর আমিরগঞ্জে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সজিব গ্রেফতার

print news

◼️আল আমিন–নরসিংদী

নরসিংদীর রায়পুরা থানাধীন আমিরগঞ্জ ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সজিবকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(১৯ আগষ্ট) গভীর রাতে হাসনাবাদ গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সজিবের বাবা মৃত হামিদ মেম্বার।

গোপন সংবাদের ভিত্তিতে আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান এবং এএসআই আব্দুস ছাত্তারের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে সজিবকে আটক করে। পুলিশ জানায়, সজিব দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপ, চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্রতিবাদী তরুণ সৈয়দ সুমনের ওপর সজিব বাহিনী হামলা চালায়। এ সময় সুমন গুরুতর জখম হন এবং তার বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় সুমন বাদী হয়ে রায়পুরা থানায় মামলা দায়ের করেন, যেখানে সজিবকে প্রধান আসামি করা হয়।

আমিরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সজিব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। হাসনাবাদ বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা করছেন, সজিবের মতো কুখ্যাত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

নরসিংদীতে শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার চেক বিতরণ

নরসিংদীর আমিরগঞ্জে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সজিব গ্রেফতার

আপডেটের সময়: ০২:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫