Dhaka ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

নাটোর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বড়াইগ্রাম থানার গোলাম সারওয়ার 

print news

 রকুনুজ্জামান–নাটোর জেলা প্রতিনিধি:          

 নাটোর জেলার ৭ টি থানার মধ্যে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বড়াইগ্রাম থানার মোঃ গোলাম সারওয়ার হোসেন। গত মঙ্গলবার মাসিক অপরাধ পর্যালোচনা সভার সভাপতি নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তার সভাকক্ষে বড়াইগ্রাম থানার ওসি’র হাতে সন্মাননা স্মারক ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন। 

সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়, সকল থানা অফিসার ইনচার্জ (ওসি) সহ সিআইডি নাটোর প্রতিনিধি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, গোলাম সারওয়ার হোসেনকে পেশাগত কর্ম-দক্ষতার স্বীকৃতি স্বরূপ এ সন্মাননা পুরষ্কার দেয়া হয়। থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অনন্য অবদানের জন্য, জনবান্ধব পুলিশিং কার্যক্রম নিরলস চালু রাখা সহ তার বিভিন্ন কর্মতৎপরতা বিবেচনা করে তাকে পুরষ্কৃত করা হয়। 

পুলিশ সুপার, নাটোর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাসহ সাধারন মানুষের জনজীবন স্বাভাবিক রাখার লক্ষে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। তিনি নাটোর জেলায় চাঁদাবাজি রোধ, রাত্রিকালীন টহল জোরদার এবং চুরি-ডাকাতি-দসু্যুতা নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ প্রদান করেন। 

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

নাটোর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বড়াইগ্রাম থানার গোলাম সারওয়ার 

আপডেটের সময়: ০৯:৪২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫