Dhaka ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নিয়মিত ব্যায়াম করেও ওজন কমছে না!কারণ হতে পারে যেগুলো

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ২৬৪ সময় দেখুন
print news

◼️স্বাস্থ্য ডেস্ক

অনেকেই নিয়মিত শরীরচর্চা করেন কিন্তু দেখা যায় কাঙ্ক্ষিত ওজন কমছে না বরং কখনো কখনো স্থির থেকে যাচ্ছে কিংবা বাড়ছেও। এমন অবস্থায় হতাশ হওয়া স্বাভাবিক কিন্তু মূল কারণ বুঝে ব্যবস্থা না নিলে সমস্যার সমাধান হয় না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিছু অভ্যাস, ভুল পদ্ধতি ও দৈনন্দিন জীবনের কিছু অসচেতনতা এর জন্য দায়ী হতে পারে।

একটি বড় কারণ হতে পারে খাদ্যাভ্যাস। ব্যায়াম করলেও যদি আপনি অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করেন বা সঠিক পরিমাণে প্রোটিন ও ফাইবার না খান তবে ওজন কমার পরিবর্তে বাড়তেই পারে। অনেকেই মনে করেন ব্যায়ামের পর যেকোনো খাবার খাওয়া যায় কিন্তু এটি একটি ভুল ধারণা।

আরেকটি বিষয় হলো ঘুম, পর্যাপ্ত ঘুম না হলে শরীর ক্লান্ত থাকে এবং হরমোনের ভারসাম্য নষ্ট হয় যা ওজন কমাতে বড় বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া স্ট্রেস বা মানসিক চাপও ওজন না কমার পেছনে বড় ভূমিকা রাখতে পারে। চাপের কারণে অনেক সময় শরীরে কর্টিসল হরমোন বাড়ে যা চর্বি জমাতে সাহায্য করে।

শরীরচর্চার ধরন ও সময়ও গুরুত্বপূর্ণ। একই ধরণের হালকা ব্যায়াম বছরের পর বছর করলে শরীরের মধ্যে নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি হয় না। ফলে ক্যালোরি পোড়ার হার কমে যায়। বিশেষজ্ঞরা বলেন, মাঝে মাঝে ব্যায়ামের ধরন পরিবর্তন করা জরুরি। যেমন: কিছুদিন ওয়ার্কআউটের সঙ্গে কার্ডিও যুক্ত করা, কখনো হাই ইন্টেনসিটি ট্রেনিং করা।

সবশেষে, পর্যাপ্ত পানি না খাওয়াও হতে পারে ওজন না কমার একটি কারণ। পানি শরীরের বিপাকক্রিয়া সচল রাখে এবং ক্ষুধা কমায়। কম পানি খাওয়ার ফলে শরীর ধীরগতিতে ক্যালোরি খরচ করে যা ওজন কমানোর পথে বাধা হয়ে দাঁড়ায়।

ওজন কমাতে চাইলে শুধু ব্যায়াম নয়, সঠিক পদ্ধতিতে জীবনযাপন করতে হবে। স্বাস্থ্যকর খাদ্য, পর্যাপ্ত ঘুম, মানসিক প্রশান্তি এবং সঠিক ব্যায়ামের সমন্বয়েই মিলবে কাঙ্ক্ষিত ফলাফল।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নিয়মিত ব্যায়াম করেও ওজন কমছে না!কারণ হতে পারে যেগুলো

আপডেটের সময়: ১০:৪৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫