Dhaka ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নির্বাচনের আগের রাতে ওসি-এসপি কেনা হয়:হাসনাত আব্দুল্লাহ

print news

মোহাম্মদ সান–মেহেরপুর জেলা◼️

মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত ঐতিহাসিক জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “নির্বাচনের আগের রাতে ঢাকায় থেকে বস্তাভর্তি টাকা এনে ওসি, এসপি এমনকি পোলিং এজেন্টদেরও কেনা হয়। এরপর জনগণের ওপর দাসত্ব চাপিয়ে দেওয়া হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা ভোটের আগের রাতেই টাকার পাহাড় গড়ে তোলে, তারা আসলে পাঁচ বছরের জন্য জনগণকে বন্দী করে রাখে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণকে আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “এই হাইব্রিড নেতাদের বিতাড়িত করতে হবে—যারা নিজের সন্তানদের বিদেশে পাঠিয়ে অন্যের সন্তানদের রাজনীতির অস্ত্র বানায়।

ভোটের সময় বিবেককে কোনো মার্কা বা ব্যক্তির কাছে বন্ধক না রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, “গম চোর, রাস্তার টাকা আত্মসাৎকারী, হজের নাম করে দুর্নীতি করা লোকদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।

রাজনীতিকে জনমুখী ও পবিত্র রাখার অঙ্গীকার জানিয়ে হাসনাত বলেন, “জনগণের কাছ থেকে অর্থ নিয়ে জনগণের জন্য রাজনীতি করতে হবে। নেতা হতে হলে ত্যাগ শিখতে হবে, চামচামি নয়।

পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমেদ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এই কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনে অর্থ এবং ক্ষমতার দাপটে চলা দুর্নীতির বিরুদ্ধে সরব হলো এনসিপি, বলছে বিশ্লেষকরা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নির্বাচনের আগের রাতে ওসি-এসপি কেনা হয়:হাসনাত আব্দুল্লাহ

আপডেটের সময়: ০৮:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫