
◼️ইমাম হোসেন–দশমিনা(পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলার নলখোলা প্যাদাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় ইমরান নামের এক মিশুক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান স্থানীয় সৈয়দ জাফর ব্যাপারী বাড়ির রবিউল বেপারীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরান তার মিশুক নিয়ে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে নিজ গ্রামের বাড়িতে চলে যান।
সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত এভাবে প্রাণহানির ঘটনা ঘটছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রতিবেদকের নাম 


























