Dhaka ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

পর্যটন নগরী কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হচ্ছে অক্টোবরে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৫৫৮ সময় দেখুন
print news

◼️এ.এম. আইয়ুব–কক্সবাজার

আগামী অক্টোবরের মাঝামাঝি পর্যটন নগরী কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন বৃহস্পতিবার বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আন্তর্জাতিক টার্মিনাল ভবনের কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং অন্যান্য উন্নয়ন কাজও সমান্তরালভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে একটি ফ্লাইটের মাধ্যমে আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু হবে, পরে ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হবে। যাত্রীদের সুবিধার্থে আকর্ষণীয় মূল্যে টিকিট সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্‌উদ্দিনসহ সরকারের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ঘটনায় আশা করা হচ্ছে, আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে কক্সবাজারের পর্যটন এবং বাণিজ্য ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

পর্যটন নগরী কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হচ্ছে অক্টোবরে

আপডেটের সময়: ০৪:৩৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫