
রাজধানীর পল্টনে বিশেষ অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে পল্টন মডেল থানা পুলিশ। শনিবার (৪ জুলাই) ভোররাতে বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন হেলাল খান (২২) ও আইনের সংস্পর্শে আসা এক কিশোর।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজয়নগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুইজনের কাছে থাকা ১২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরেই তারা অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিক্রির উদ্দেশ্যেই এগুলো সংগ্রহ করেছিল।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক | ঢাকা 




















