Dhaka ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

পল্লবীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘রেড মুন্না’ গ্রেফতার

print news

রাজধানীর পল্লবীতে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী মো. মুন্না ওরফে ‘রেড মুন্না’কে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ জুলাই) দুপুরে পল্লবী থানাধীন বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, দুপুরে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় মুন্নাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত মুন্নার বিরুদ্ধে পল্লবী থানায় মাদক, চাঁদাবাজি, চুরি, মারামারি, হত্যাচেষ্টা ও নারী ও শিশু নির্যাতনসহ অন্তত ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জিম্মি করে ছিনতাই এবং চাঁদাবাজি করে আসছিল।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতরকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

পল্লবীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘রেড মুন্না’ গ্রেফতার

আপডেটের সময়: ১০:৫৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬