Dhaka ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

পাওনা টাকা নিয়ে সংঘর্ষ,সার বিক্রেতার মাথায় ইটের আঘাত

print news

◼রাজু আহম্মেদ–খুলনা

খুলনার পাইকগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আয়ূব আলী গাজী নামের এক সার ব্যবসায়ী হামলার শিকার হয়েছেন। তাকে ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। গুরুতর অবস্থায় তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের সোলাদানা বাজারে এ ঘটনা ঘটে।

আহতের ভাই ইউসুফ আলী গাজী থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানান, সোলাদানা বাজারে ‘গাজী স্টোর’ নামে তাদের একটি সার বিক্রয়কেন্দ্র রয়েছে। বেশ কিছুদিন আগে বয়ারঝাপা গ্রামের মৃত ওমর সরদারের দুই ছেলে—জাহাঙ্গীর সরদার ও বাইজিত সরদারের কাছে যথাক্রমে ৩ হাজার ৫ শত টাকা ও ১ হাজার ৮ শত টাকার সার বাকিতে বিক্রি করেন তারা। একাধিকবার তাগাদা দিলেও পাওনা টাকা ফেরত দেয়নি তারা। এমনকি গত ১৭ জুন হালখাতার দিনেও তারা দোকানে আসেননি।

ঘটনার দিন সকালে আয়ূব ও ইউসুফ গাজী দোকানে অবস্থান করছিলেন। এ সময় পাওনা টাকা চাইলে বিবাদীরা উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করায় তারা দুই ভাইকে মারধর করে। একপর্যায়ে বাইজিত সরদার রাস্তা থেকে একটি আধলা ইট তুলে আয়ূব আলী গাজীর মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর সরদার সাংবাদিকদের জানান, “মারামারি হয়েছে ঠিক, তবে বিষয়টি এতটা গুরুতর নয়।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই আয়ূব হোসেন বলেন, “আমি ইতোমধ্যে ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

পাওনা টাকা নিয়ে সংঘর্ষ,সার বিক্রেতার মাথায় ইটের আঘাত

আপডেটের সময়: ০৫:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫