Dhaka ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে চুরি:চক্রের ৬ সদস্য গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ১৮৭ সময় দেখুন
print news

◼️মো: জসিম–দিনাজপুর জেলা

দিনাজপুরে অজ্ঞান পার্টি চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার(১৮ আগষ্ট) রাতে কাহারোল থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির চৌকস টিম এ অভিযান চালায়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি বিভিন্ন বাড়ির পানির ট্যাংকি ও টিউবওয়েলের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়ির লোকজনকে অজ্ঞান করে আসছিল। এরপর তারা গৃহের গ্রিল কেটে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী চুরি করত।

দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইনের দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আক্তারুজ্জামান (৪০), মোঃ আব্দুল জব্বার (৪৮), মোঃ আইয়ুব আলী (৫০), মোঃ তরিকুল ইসলাম (৫২), শ্রী ফুলেন চন্দ্র রায় (৫৬) এবং মোঃ মাসুদ রানা (৪০)। তাদের কাছ থেকে চোরাই স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিক চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কাহারোল থানায় মামলা দায়ের করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে চুরি:চক্রের ৬ সদস্য গ্রেফতার

আপডেটের সময়: ০১:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫