Dhaka ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

print news

◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পানিতে ডুবে সিরাত খাতুন নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার তালোড়া ইউনিয়নের কইল চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সিরাত খাতুন স্থানীয় বাসিন্দা সুজন মিয়ার কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে শিশু সিরাত বাড়ির উঠানে খেলছিল। পরিবারের সবার অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

তৎক্ষণাত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও ততক্ষণে শিশুটি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশু সিরাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময়: ০৬:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫