
◼️আঃ জলিল–স্টাফ রিপোর্টার
যশোরের ঝিকরগাছায় ভারী বর্ষণের ফলে কপোতাক্ষ নদের পানি উপচে পড়ায় অর্ধশতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দুর্গত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
শনিবার বিকেলে পায়রাডাঙ্গা, মোবারকপুর ও কুটিপাড়া এলাকায় নৌকাযোগে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান।
এই মানবিক উদ্যোগে আরও অংশ নেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।
এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা বলেন, “দলীয় নয়, মানবিক দায়িত্ববোধ থেকেই এই সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও বিএনপি দুর্যোগে জনগণের পাশে থাকবে।
স্থানীয়রা বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন সহযোগিতায় তারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।
প্রতিবেদকের নাম 

























