Dhaka ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

পেছনের গেট ভেঙে জুয়েলার্সে চুরি, সিন্দুক ভাঙতে ব্যর্থ চোর

print news

◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের আলতাফ নগর বাজারে মা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।শনিবার (৯ জুলাই) দিবাগত রাতে অজ্ঞাত চোরেরা দোকানের পিছনের তালা কেটে স্বর্ণ ও রুপা চুরি করে নিয়ে যায়।

দোকানের স্বত্বাধিকারী শ্রী পলাশ কর্মকার জানান, প্রতিদিনের মতো সেদিনও রাতে দোকানের সামনে ও পিছনের কেচিগেট ও সাটার বন্ধ করে তালা লাগিয়ে বাড়ি যান। সকালে এসে দেখেন, দোকানের সামনের অংশ অক্ষত থাকলেও পিছনের কেচিগেট ও সাটারের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখতে পান কারিগরের ও নিজের ড্রয়ারের তালা ভাঙা। চোরেরা প্রায় ৩ ভরি স্বর্ণ ও ২৬ ভরি রুপা নিয়ে গেছে, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

তিনি আরও জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তিনি সন্ধ্যায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, সম্প্রতি এলাকায় বখাটেদের উৎপাত বেড়ে গেছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম বলেন, “ঘটনা শোনার পর আমি ঘটনাস্থলে গিয়ে পলাশ কর্মকারকে সান্ত্বনা দিয়েছি।”

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শনকালে দেখা গেছে দোকানের সিন্দুক ভাঙা যায়নি। তিনি বলেন, “চোরেরা সিন্দুক ভাঙতে পারলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত।”

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

পেছনের গেট ভেঙে জুয়েলার্সে চুরি, সিন্দুক ভাঙতে ব্যর্থ চোর

আপডেটের সময়: ১০:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫