Dhaka ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

প্রিন্সকে নিয়ে ‘মিথ্যা’ সংবাদের প্রতিবাদ পূজা উদযাপন ফ্রন্টের

print news

নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক দীপক কুমার বর্মনের (জিএস প্রিন্স) বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্ট। সংবাদটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে সংগঠনটি।
সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে বৌয়াকুড়ে শীতলাবাড়ী মন্দিরের ১ লাখ ১৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তুলে জিএস প্রিন্সের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের যুগ্ম আহ্বায়ক সঞ্জয় ধরের স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে যে, অনুদানের অর্থ তারা বুঝে পেয়েছেন। কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া একপাক্ষিক তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় এটি সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী বলে মনে করছে সংগঠনটি। তারা অভিযোগ করেন, জিএস প্রিন্সকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই একটি মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে দীপক কুমার বর্মন বলেন, “রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে মানুষের সমর্থন ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমি এ ধরনের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানাই।”
ভবিষ্যতে যেকোনো সংবাদ প্রকাশের আগে উভয় পক্ষের বক্তব্য নিয়ে তথ্য যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্ট।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

প্রিন্সকে নিয়ে ‘মিথ্যা’ সংবাদের প্রতিবাদ পূজা উদযাপন ফ্রন্টের

আপডেটের সময়: ০৮:৩৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬