
◼️আল আমিন–নরসিংদী
নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় বাজারে ফল ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে কামাল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে শিবপুর মডেল থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তার কামাল হোসেন সৃষ্টিগড় গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৃষ্টিগড় বাজারে ফলের দোকান পরিচালনা করলেও আড়ালে মাদক ব্যবসা করতেন বলে জানা গেছে। অভিযানকালে তার দোকান থেকে নীল ঝিপারে রাখা ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন জানান, গোপন সূত্রে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। ঘটনাস্থলেই কামাল হোসেনকে ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদকের নাম 


























