Dhaka ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

50 / 100 SEO Score
print news

বগুড়ার কাহালু উপজেলায় মৎস্যসম্পদ রক্ষায় বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দুর্গাপুর হাটে অভিযান চালিয়ে এসব জাল জব্দ এবং পরে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরনবী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন এবং বিধিমালার আলোকে কারেন্ট জাল উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এই জাল ব্যবহারের ফলে নির্বিচারে মাছের পোনা ও ছোট মাছ নিধন হচ্ছে, যা জলজ জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে। মৎস্যসম্পদ সুরক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অভিযান চলাকালে স্থানীয়দের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

আপডেটের সময়: ১১:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬