Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

বগুড়ায় চাঁদাবাজ ও জমিদস্যুদের হামলায় ব্যবসায়ীর মৃত্যু

print news

◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার

বগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেওয়া ও চাঁদা না দেওয়ায় আল আমিন নামে এক ব্যবসায়ীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার ( ২ আগষ্ট) দিবাগত রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আল আমিন শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের আফসার আলীর ছেলে। তিনি বগুড়া শহরের নিউ মার্কেটে প্রসাধনীর ব্যবসা করতেন।

নিহতের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী নূরুল ইসলাম, আবু হেসেন ও ফজলুল হক দীর্ঘ ander সময় ধরে তার এক একর কৃষিজমি দখলের চেষ্টা করে আসছিল। এরই জেরে আল আমিন ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে তিনি থানায় দুটি মামলা করেন।

মামলা তুলে নিতে এবং দুই লাখ টাকা চাঁদা দিতে অভিযুক্তরা চাপ দিতে থাকে। এতে রাজি না হওয়ায় গত ২৮ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় আল আমিনের ওপর অতর্কিতে হামলা চালানো হয়।

হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় আল আমিন ও তার বাবা আফসার আলীকে। এসময় তার কাছে থাকা সোয়া এক লাখ টাকাও ছিনিয়ে নেয় হামলাকারীরা।

চারদিন ধরে শজিমেক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে শনিবার রাতে মারা যান আল আমিন।

নিহতের পরিবার জানায়, এ ঘটনায় ৩০ জুলাই শাজাহানপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। মরদেহের ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

বগুড়ায় চাঁদাবাজ ও জমিদস্যুদের হামলায় ব্যবসায়ীর মৃত্যু

আপডেটের সময়: ০৫:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫