Dhaka ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ায় ডেইরি ফার্মে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ জন গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ১৮৪ সময় দেখুন
print news

◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরি ফার্মে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক এবং গরু বিক্রির এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুরের পাড়টেপুর এলাকায় ডাকাতরা ফার্মে প্রবেশ করে নিরাপত্তা কর্মীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে ফার্ম থেকে ১০ লাখ টাকার আটটি ফ্রিজিয়ান গরু ও ১২ লাখ ১১ হাজার টাকার বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নেয় তারা। মোট লুট হওয়া সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ২২ লাখ ১১ হাজার টাকা। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হলে তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়।

জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসার সার্বিক দিকনির্দেশনায় ডিবির একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। পরবর্তীতে ঢাকা জেলার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ দিদার (৩৪), মোঃ আব্দুল মান্নান ওরফে মুন্না (২৩), মোঃ সোহেল (২৮), মোঃ জিয়াউর রহমান (৩৫) এবং মোঃ জাফর হোসেন (৪৫)। তারা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের হয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি ও চুরি-ডাকাতির মতো অপরাধ করে আসছিল।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ায় ডেইরি ফার্মে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ জন গ্রেফতার

আপডেটের সময়: ০২:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫