
বগুড়ার সদর উপজেলায় অবৈধভাবে নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্ডাডল ট্যাবলেট রাখার অভিযোগে রানা মিয়া (৩৫),কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া।
সোমবার (২৬ জানুয়ারি) লাহিড়ীপাড়া ইউনিয়নের দোবাড়ীয়া পশ্চিমপাড়া এলাকার রানা মিয়ার নিজ বসতবাড়ীতে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করা হলে ৫০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রানা মিয়া স্থানীয় মৃত মফিজুল প্রামানিকের ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় পরিদর্শক সামসুল আলমের নেতৃত্বে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মোঃ হারুন অর রশিদ– বগুড়া জেলা প্রতিনিধি 




















