Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ার আল আমিন হত্যা মামলার দুই আসামী ঢাকা থেকে গ্রেফতার

print news

◼️হারুন অর রশিদ–বগুড়া জেলা

বগুড়ার শাজাহানপুরে আল আমিন হ/ত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ২ আসামীকে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া এবং র‌্যাব-৪ এর যৌথ অভিযানে এ গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মামলার ৪নং আসামী বাশির আহমেদ (২৬) ও ৫নং আসামী মোঃ নাজির হোসেন (২৮)।

র‌্যাব জানায়, নিহত মোঃ আল আমিন বগুড়া নিউ মার্কেটের একজন ব্যবসায়ী ছিলেন। পূর্ব শত্রুতার জেরে গত ২৮ জুলাই সকালে সন্ত্রাসীরা তাকে ব্যবসার উদ্দেশ্যে বের হওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে এবং নগদ টাকা লুট করে পালিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ২ আগস্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৪১, তারিখঃ ৩০/০৭/২০২৫ খ্রি)। মামলার প্রেক্ষিতে র‌্যাব-১২ গোয়েন্দা তৎপরতা বাড়ায় এবং গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে রাজধানীর গাবতলী এলাকা থেকে আসামীদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ২টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের পলাতক আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ার আল আমিন হত্যা মামলার দুই আসামী ঢাকা থেকে গ্রেফতার

আপডেটের সময়: ০৪:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫