Dhaka ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়া-নাটোর মহাসড়কে বাসচাপা, ঝরে গেল দুই জীবন

print news

মোঃ মাসুদ রানা–স্টাফ রিপোর্টার◼️

বগুড়ার নন্দীগ্রামে বাসচাপায় দুই সহোদর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের শহরকুড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শহরকুড়ি (টিটিগাড়ি) গ্রামের বাসিন্দা আলহাজ্ব আব্দুল জলিলের দুই ছেলে—ইসমাইল হোসেন (৬০) ও ইদ্রিস আলী (৫৫)।

স্থানীয়রা জানান, ওইদিন বিকেলে মোটরসাইকেলযোগে তারা নন্দীগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা বাস তাদের মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান। দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। চালক বা হেলপার কাউকেই আটক করা সম্ভব হয়নি।

খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নির্মল চন্দ্র মহন্ত বলেন, “সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য রাস্তায় অব্যবস্থাপনা ও দ্রুতগতির যানবাহনই দায়ী।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়া-নাটোর মহাসড়কে বাসচাপা, ঝরে গেল দুই জীবন

আপডেটের সময়: ০৯:২৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫