Dhaka ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বন্যাকবলিতদের পাশে কমলগঞ্জের ‘আলোর পথ’

print news

মৌলভীবাজারের কমলগঞ্জে ভয়াবহ বন্যায় পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন’। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও খাদ্য সংকটে পড়া মানুষের দুর্ভোগ লাঘবে সংগঠনটি ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
সোমবার (১৩ জুলাই) উপজেলার পতনউষার ইউনিয়নের গোপিনগর এলাকার বন্যাকবলিত মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। দুর্গত এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং সংকটময় সময়ে সাহস জোগানোর চেষ্টা করেন সংগঠনের কর্মীরা।
ত্রাণ বিতরণকালে সংগঠনের সভাপতি এহিয়া আহমদ রাফি বলেন, ‘সেবাই আমাদের শক্তি এবং মানবতাই আমাদের পরিচয়—এই আদর্শকে ধারণ করেই আমরা দুর্যোগের শুরু থেকে মানুষের পাশে আছি। মানুষের কল্যাণে আমাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন খান বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের সংগঠন সুবিধাবঞ্চিত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। আগামী দিনেও মানুষের প্রয়োজনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত।’
সংগঠনের সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমদ মানবিক এ উদ্যোগে পাশে থাকার জন্য প্রবাসী দাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, তাদের আন্তরিক সহযোগিতার ফলেই দুর্গম বন্যাকবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
সাহায্য গ্রহণকারী স্থানীয় বাসিন্দা শফিক মিয়া বলেন, ‘বন্যার্ত আমাদের এই দুর্দিনে অনেক সংগঠনই কেবল খোঁজ নিয়েছে, কিন্তু এই সংগঠনের কর্মীরা সরাসরি দুর্গম এলাকায় এসে ত্রাণ পৌঁছে দিয়েছেন। তাদের এই মানবিক সহায়তা আমাদের বড় উপকার করেছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বন্যাকবলিতদের পাশে কমলগঞ্জের ‘আলোর পথ’

আপডেটের সময়: ০৫:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬