Dhaka ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বয়স্কভাতা নিতে গিয়ে আঙুল হারালেন বৃদ্ধ

print news

বয়স্কভাতার টাকা তুলতে গিয়ে পৌরসভার ভবনের ভারী দরজায় চাপা পড়ে লোকনাথ ধর (৭০) নামে এক বৃদ্ধের বাম হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। গত ৭ জুলাই নরসিংদী পৌরসভা কার্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। সরকারি সেবা নিতে আসা একজন প্রবীণ নাগরিকের এমন করুণ পরিণতিতে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বয়স্কভাতার টাকা উত্তোলনের জন্য পৌরসভা কার্যালয়ে যান নরসিংদী শহরের বানিয়াছল এলাকার বাসিন্দা লোকনাথ ধর। সেখানে ভিড়ের মধ্যে অসাবধানতাবশত ভবনের একটি ভারী দরজার নিচে তার বাম হাত চাপা পড়ে। এতে আঙুলগুলো মারাত্মকভাবে থেঁতলে যায়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা আঙুল দুটি কেটে ফেলতে বাধ্য হন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পৌরসভা ভবনে বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধীদের নিরাপত্তা নিশ্চিত করার ন্যূনতম কোনো ব্যবস্থা নেই। অবকাঠামোগত ত্রুটি ও সতর্কতামূলক নির্দেশনার অভাবেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি বৃদ্ধের চিকিৎসা ব্যয়ভার বহন ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভা ভবনে প্রতিদিন বয়স্ক মানুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ সেবা নিতে আসেন। কিন্তু ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে সেবাগ্রহীতারা সব সময় নিরাপত্তাহীনতায় ভোগেন। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দ্রুত ভবন সংস্কার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে, প্রবীণ নাগরিকদের সরকারি সেবা প্রাপ্তি নিরাপদ করতে এবং এ ঘটনার দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় নাগরিক সমাজ।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বয়স্কভাতা নিতে গিয়ে আঙুল হারালেন বৃদ্ধ

আপডেটের সময়: ০৩:০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬