Dhaka ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বরিশাল বিশ্ববিদ্যালয়-এ খাবারে পোকা; শিক্ষার্থীদের ক্ষোভ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ৫৫৫ সময় দেখুন
print news

আবদুল্লাহ আল শাহিদ খান–বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে◼️

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারে পোকা পাওয়ায় একজন শিক্ষার্থী অভিনব প্রতিবাদ জানিয়েছেন—খাবার না খেয়ে রেখে গেছেন ১০ টাকা আর একটি চিরকুট। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার একটি টেবিলে পাওয়া যায় চিরকুটটি। সেখানে লেখা ছিল, “মামা, আপনার হালুয়াতে পোকা পাওয়া গেছে। হালুয়ার দাম ১০ টাকা রেখে গেলাম।

ভুক্তভোগী ছাত্রী নিজের পরিচয় না জানিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন। বাংলা বিভাগের শিক্ষার্থী তানভীর জানান, “একজন নারী শিক্ষার্থী খাবার নিয়ে বসেন। কিছুক্ষণ পর তিনি টেবিলে কিছু রেখে চলে যান। গিয়ে দেখি, একটি চিরকুট আর ১০ টাকা রাখা।

এই ঘটনায় ক্যাম্পাসে আলোচনার ঝড় বইছে। অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি শেয়ার করে ক্যাফেটেরিয়ার খাবারের মান নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

নিম্নমানের খাবারে ক্ষোভ

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, অতিরিক্ত তেল, দুর্গন্ধ, এমনকি নোংরা পরিবেশের অভিযোগ রয়েছে। বাংলা বিভাগের শিক্ষার্থী রাজিব বলেন, “বাইরের হোটেলের মতো দাম, কিন্তু খাবারের মান শোচনীয়। বারবার অভিযোগ করার পরও কেউ শোনে না।

তাদের দাবি, খাবারের মান নিয়ন্ত্রণে প্রশাসনকে নিয়মিত মনিটরিং করতে হবে। প্রয়োজন আছে—পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, ক্যাফেটেরিয়ায় মূল্য তালিকা টানানো এবং শিক্ষার্থীদের মতামত নেয়ার জন্য একটি পর্যালোচনা কমিটি গঠনের।

অব্যবস্থাপনার অভিযোগ

প্রায় ১১ হাজার শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে মাত্র একটি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। অভিযোগ উঠেছে, খাবার সরবরাহের ঠিকাদার প্রতিষ্ঠান নিয়মিত মানহীন খাবার সরবরাহ করলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

শিক্ষার্থীদের মতে, এমন একাধিক ঘটনার পরও প্রশাসন নিরব থাকায় দুর্বল নজরদারি ও দায়িত্বহীনতা স্পষ্ট।

একজন শিক্ষার্থীর ১০ টাকা আর একটি চিরকুট যেন পুরো ব্যবস্থাপনার ‘পোকা ধরা’ চিত্রটিই স্পষ্ট করে তুলেছে। এখন দেখার বিষয়,এবারও কি প্রশাসন নীরব থাকবে, নাকি শিক্ষার্থীর এই শান্ত প্রতিবাদ কিছু পরিবর্তনের সূচনা করবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বরিশাল বিশ্ববিদ্যালয়-এ খাবারে পোকা; শিক্ষার্থীদের ক্ষোভ

আপডেটের সময়: ১০:০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫