Dhaka ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে চাঞ্চল্য

print news

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ির শয়নকক্ষ থেকে বালিকা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার চুনিহাড়ি কাদশুকা গ্রামে এ ঘটনা ঘটে। এ মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত বালিকা আক্তার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের পুতিলাভাষা গ্রামের সুজন আলীর স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। উত্তেজনাকর পরিস্থিতির জেরে পাঁচ-ছয় মাস আগে বালিকা আক্তার স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। এরপর থেকে তিনি সেখানেই বসবাস করছিলেন। রবিবার ভোরে পরিবারের সদস্যরা তার শয়নকক্ষে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান।
খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার দায়িত্বরত এক কর্মকর্তা জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হবে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে চাঞ্চল্য

আপডেটের সময়: ০৪:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬