Dhaka ০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন

60 / 100 SEO Score
print news

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম উদ্দিনকে সভাপতি এবং দৈনিক মেহেদীর নির্বাহী সম্পাদক মো. নাজিম উদ্দীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে কক্সবাজার শহরের একটি রেস্তোরাঁর হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভায় আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, দেশের সাধারণ সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরি করা এখন সময়ের দাবি। অবিলম্বে সরকারকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, সহ-সভাপতি এম জাহেদ চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম।

সভায় আরও উপস্থিত ছিলেন উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সমুদ্র কন্ঠের চীফ রিপোর্টার মহিউদ্দিন মাহি, টেকনাফ (কক্সবাজার) শাখার সাধারণ সম্পাদক আরাফাত সানি, মহেশখালী (কক্সবাজার) শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, পেকুয়া (কক্সবাজার) শাখার সদস্য রেজাউল করিম, নাজিম উদ্দীন, মো. ইলিয়াস, চকরিয়া (কক্সবাজার) শাখার সদস্য মো. সেলিম উদ্দিন, কক্সবাজারের সদস্য মো. আরিফ, বান্দরবান জেলা শাখার হেলাল উদ্দিন এবং গ্রীণ টিভির প্রতিনিধি মো. নুর হোসেনসহ জেলার বিভিন্ন উপজেলার গণমাধ্যমকর্মীরা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন

আপডেটের সময়: ০৭:৫২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬