Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বিএমডিসি নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিক্ষোভ

print news

৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে পেশাগত নিবন্ধনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। দীর্ঘদিনের বঞ্চনা ও পেশাগত অনিশ্চয়তা নিরসনে আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশাল মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বাংলাদেশ ডেন্টাল পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েকশ ডিপ্লোমাধারী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার স্বীকৃত ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা কোর্সটি সম্পন্ন করার পরও নিবন্ধনের অভাবে তারা কর্মসংস্থান ও আইনগত স্বীকৃতির সংকটে ভুগছেন। রাষ্ট্র নিজেই যেখানে এই শিক্ষা কার্যক্রম চালু করেছে, কারিকুলাম প্রণয়ন করেছে এবং সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনবল নিয়োগ দিচ্ছে, সেখানে বিএমডিসি নিবন্ধন না দেওয়া অমানবিক ও অযৌক্তিক। নিবন্ধনের অভাবে তারা সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস থেকেও বঞ্চিত হচ্ছেন, যা হাজারো প্রশিক্ষিত তরুণের জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
নেতৃবৃন্দ বিএমডিসি আইন, ২০১০-এর ৩৫ ধারার আলোকে তফসিল সংশোধন অথবা ৩৬ ধারার অধীনে নতুন বিধিমালা প্রণয়নের মাধ্যমে অবিলম্বে নিবন্ধনের ব্যবস্থা করার দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমট্যাবের সভাপতি এ কে মুসা লিটন, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মেসি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান ও মহাসচিব মো. আইনুল হকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, নিবন্ধনের দাবি আদায়ে সরকার কোনো কার্যকর উদ্যোগ না নিলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। তিনি ঘোষণা করেন, আগামী ১৫ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করা হবে এবং এরপর প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বিএমডিসি নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিক্ষোভ

আপডেটের সময়: ০৫:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬