Dhaka ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বিদেশি পিস্তলসহ চাঁদাবাজ আটক, জনতার হাতে গনধোলাই

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১৫৪ সময় দেখুন
print news

◼️মেহেদী হাসান–সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদে নির্মীয়মাণ একটি ইকোনমিক জোন এলাকায় চাঁদাবাজির সময় বিদেশি পিস্তল ও গুলিসহ কালা মানিক নামের এক চাঁদাবাজকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

সোমবার (২৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি কালা মানিক (৩৫) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চরবয়রা গ্রামের বাসিন্দা। তিনি নুরুল ইসলামের ছেলে।

ঘটনার বিষয়ে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক জানান, কালা মানিক দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। সোমবার বিকেলে পুনরায় একই উদ্দেশ্যে সেখানে গেলে স্থানীয় জনতা তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বর্তমানে তাকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপ-পরিদর্শক নাজমুল হক আরও জানান, কালা মানিকের বিরুদ্ধে এর আগে দুটি হত্যা, একটি মাদক এবং একটি ডাকাতি মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে অস্ত্র ও চাঁদাবাজির ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে তাকে আদালতে পাঠানো হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বিদেশি পিস্তলসহ চাঁদাবাজ আটক, জনতার হাতে গনধোলাই

আপডেটের সময়: ১০:০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫