Dhaka ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বৃদ্ধকে গলা কেটে হত্যা;নালায় মিললো রক্তাক্ত লাশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ১৯২ সময় দেখুন
print news

এহিয়া আহমদ রাফি– মৌলভীবাজার কমলগঞ্জ থেকে◼️

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি নালা থেকে ময়ুর মিয়া (৭০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত প্রায় ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা-বাগানের বামনবীল এলাকায় নালায় পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়। নিহত ময়ুর মিয়া বড়চেগ গ্রামের তবারক মিয়ার ছেলে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার(১০ জুলাই) বিকেলে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ময়ুর মিয়া। রাতে মোবাইল বন্ধ থাকায় ও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে এলাকাবাসীর চোখে পড়ে বামনবীলের নালায় পড়ে থাকা রক্তাক্ত দেহ। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের শরীরে ছুরিকাঘাতসহ একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি। তিনি বলেন, “লাশে গলার দিক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি।

বৃদ্ধের পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বৃদ্ধকে গলা কেটে হত্যা;নালায় মিললো রক্তাক্ত লাশ

আপডেটের সময়: ০৮:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫