
◼️জুনায়েদ–ব্রাহ্মণবাড়িয়া জেলা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেসক্লাবের (সম্ভাব্য) প্রথম বর্ষপূর্তি উদযাপন, আগামীর কর্মপরিকল্পনা ও মাইলস্টোন কলেজের শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীতসহ একটি বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ও তিতাস বার্তার সম্পাদক এম. এ. মতিন সানু। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা ও তিতাস বার্তার উপদেষ্টা সম্পাদক লায়ন আসিফুর রহমান।
সভা পরিচালনা করেন সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজালুর রহমান রিপন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট মোঃ জাকারিয়া এবং এডভোকেট শেখ জাহাঙ্গীর আলম। তারা মাইলস্টোন কলেজের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের চলমান প্রেক্ষাপটে সাংবাদিকদের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সভায় কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ. আর. চিশতি, কাজী মোহাম্মদ মাকসুদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম পালোয়ান, শেখ জুনায়েদ, শেখ সেন্টু মিয়া, অর্থ সম্পাদক হাজী মোঃ শাহজাহান ভূইয়া, দপ্তর সম্পাদক এরশাদ মাহমুদ আনিস, প্রচার সম্পাদক মোঃ নয়ন আখতার এবং প্রাথমিক সদস্য মোঃ ফারুক আহমেদ।
সভায় আসন্ন বর্ষপূর্তি উপলক্ষে সাংগঠনিক কর্মসূচি, সাংবাদিকদের প্রশিক্ষণ, স্থানীয় সমস্যা নিয়ে অনুসন্ধানী রিপোর্টিং এবং মানবিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিবেদকের নাম 


























