
ডেস্ক রিপোর্ট◼️
সিলেটের জকিগঞ্জে বাখরশাল ইসলামি পাঠাগারের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার(১১ জুলাই) সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি ভাখরশাল বায়তুল মামুর জামে মসজিদের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জিয়াউর রহমান এবং সহ-সেক্রেটারি মিনহাজুল হক রিফাত এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি কামরুদ্দিন ইয়াহয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুফতি আবুল হাসান। প্রধান মেহমান ছিলেন সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পাঁচটি উন্নতমানের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া মোট ২০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে।
আয়োজকরা জানান, পাঠাগার সদস্যদের উৎসাহিত করতে ও শিক্ষার্থীদের মাঝে জ্ঞান চর্চা বাড়াতে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 


























