Dhaka ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

ভাঙা ঘর, পঙ্গু জীবন, তবুও বাঁচতে চায় আনোয়ার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৩১ সময় দেখুন
print news

মোঃ মোশারফ হোসেন–নেত্রকোনা সদর◼️

ভাগ্য যেন নিষ্ঠুর খেলায় মেতেছে আনোয়ারের জীবনে। শৈশবেই একটি দুর্ঘটনা তাকে পঙ্গু করে দেয়। বাবার মমতা, স্নেহ—সবই হারিয়ে ফেলে। একমাত্র আশ্রয় হয়ে দাঁড়ায় তার মা আর নানির জরাজীর্ণ একটি কুঁড়েঘর।

সকাল সন্ধ্যা চায়ের দোকানে কাজ, কখনো অন্যের গাছে উঠে ফল পাড়ে—এই করেই চলে তাদের তিনজনের ক্ষুধার যুদ্ধ। জীবন তার কাছে যেন প্রতিদিন এক নতুন সংগ্রামের নাম। এরই মধ্যে আবার নতুন এক বিপদ এসে ভর করেছে তার শরীরে—পায়ুপথে জটিল রোগে আক্রান্ত হয়ে এখন অস্ত্রোপচারের অপেক্ষায়।

চিকিৎসকরা জানিয়েছেন, আসন্ন রবিবারেই ময়মনসিংহ মেডিকেলে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু আনোয়ারের পরিবারের পক্ষে এই চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব। অথচ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যদি এখনই অস্ত্রোপচার না হয়—জীবনের আলো নিভে যেতে পারে তার।

এখন প্রশ্ন, আমাদের সমাজ কি এমন একজন অসহায় তরুণের দিকে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিতে পারে না?

আনোয়ারের জীবন বাঁচাতে প্রয়োজন আমাদের সম্মিলিত ভালোবাসা—একটি ছোট্ট সহযোগিতা, একটি অংশগ্রহণ, একটি হৃদয়ের ডাক। হয়তো আপনার-আমার এক কাপ চায়ের সমান মূল্যেই একজন মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে।

আসুন, আমরা সবাই একসাথে দাঁড়াই আনোয়ারের পাশে। তাকে ফিরিয়ে দিই তার জীবন, তার স্বপ্ন, তার হাঁটার সামর্থ্য।

একটি সহানুভূতির হাত, একটি মানবিক দৃষ্টিভঙ্গি—এটাই এখন তার সবচেয়ে বড় প্রয়োজন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

ভাঙা ঘর, পঙ্গু জীবন, তবুও বাঁচতে চায় আনোয়ার

আপডেটের সময়: ১১:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫