Dhaka ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ভুয়া স্বর্ণের বার দেখিয়ে প্রতারণার চেষ্টা, দুই প্রতারক আটক

print news

দিনাজপুরের বিরল উপজেলায় ভুয়া স্বর্ণের বার দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার(৩০ জুলাই) আনুমানিক সময় সকাল ১০টা ৪৫ মিনিটে পৌর শহরের এম.এম ফিলিং স্টেশন সংলগ্ন মাড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—দিনাজপুর সদর উপজেলার কিসমত মাধবপুর (সর্দারপাড়া) এলাকার মৃত উমর আলীর ছেলে হাছিনুর রহমান এবং পাটুয়াপাড়া এলাকার মৃত তসলীমের ছেলে মজুন মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুই ব্যক্তি এক পথচারীকে একটি হলুদ রঙের বার দেখিয়ে স্বর্ণ হিসেবে উপস্থাপন করেন এবং তা অল্প দামে বিক্রির প্রস্তাব দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে তাদের কথাবার্তায় অসংগতি ধরা পড়ে এবং প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতা দুই প্রতারককে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

খবর পেয়ে বিরল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের হেফাজতে নেয়।

এ বিষয়ে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভুয়া স্বর্ণের বার দেখিয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে টাকা আদায় করছিল।

তিনি আরও বলেন, “আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করে চক্রটির অন্যান্য সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, প্রতারকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরো ঘটতে পারে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ভুয়া স্বর্ণের বার দেখিয়ে প্রতারণার চেষ্টা, দুই প্রতারক আটক

আপডেটের সময়: ০৯:১৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫