
◼️মাহবুব আলম– কাফরুল
ঢাকা-১৭ আসনের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আর্থিক সহায়তা ও খাবার বিতরণ করেছে। বৃহস্পতিবার(২১ আগষ্ট) বিকেল সাড়ে চারটায় আয়োজিত এই কর্মসূচিতে জামায়াত নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী। তিনি বলেন, বস্তিবাসীর জীবনে বারবার অগ্নিকাণ্ড ঘটছে। এটি পরিকল্পিত কোনো ঘটনা কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। জামায়াত আগামীতে ক্ষমতায় গেলে বস্তি এলাকায় টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ করে মানুষের জীবনমান উন্নয়নের কাজ করবে।
তিনি আরও বলেন, জামায়াতের আমীর একজন মানবিক নেতা। তাঁর নেতৃত্বে সরকার গঠন হলে জনগণকে সঙ্গে নিয়ে একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলা হবে। মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসা সহজলভ্য করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের শূরা সদস্য ও বনানি থানা আমীর মিজানুর রহমান খান, গুলশান পশ্চিম থানা আমীর মাহমুদুর রহমান আজাদ, ঢাকা-১৭ আসনের নির্বাচন সমন্বয়ক ডা. শফিকুল ইসলাম জুয়েল, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার এলাহি, মহাখালী দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক মুজাহিদী এবং আসনের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর পাশে সবসময় থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতে তাদের জীবনমান উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
প্রতিবেদকের নাম 























