Dhaka ০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ১৮৭ সময় দেখুন
print news

◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার

বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান।

অভিযান পরিচালনায় সহায়তা করেন সওজের উপসহকারী প্রকৌশলী আনফ সরকার, সেনাবাহিনীর দুপচাঁচিয়া ক্যাম্প, থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স টিম।

বগুড়া-নওগাঁ মহাসড়কের থানা বাসস্ট্যান্ড থেকে সিও অফিস হয়ে তিশিগাড়ি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল অবৈধ দোকানপাট ও স্থায়ী ঘরবাড়ি। এসব অবৈধ স্থাপনায় কিছু অসাধু ব্যক্তি ব্যবসা পরিচালনা করছিলেন।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলদারদের সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয় স্থাপনা সরিয়ে নিতে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অধিকাংশ দখলদার তাদের স্থাপনা অপসারণ না করায় প্রশাসন সরাসরি উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান জানান, “সরকারি সম্পত্তি দখল করে কেউ লাভবান হতে পারবে না। বারবার সতর্ক করার পরও কেউ কথা না শুনলে প্রশাসন তার নিজস্ব ক্ষমতা প্রয়োগ করবেই।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সওজ বগুড়ার এসডি সুলতানা খানম, দুপচাঁচিয়া পৌরসভার প্রতিনিধি, সড়ক বিভাগের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সাধারণ মানুষ ও পথচারীরা এই অভিযানে স্বস্তি প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে মহাসড়কটি সংকুচিত হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষ চলাচলে স্বস্তি পাবে এবং সড়কটি তার পুরোনো স্বাভাবিক রূপে ফিরবে বলে তারা আশা প্রকাশ করেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান

আপডেটের সময়: ১০:১৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫