Dhaka ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মহিলা জামায়াতের কোরআন তালিমকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি মুখোমুখি সংঘর্ষ

print news

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ১২নং চরশাহী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব সৈয়দপুর এলাকার বটতলা মুন্সী বাড়িতে মহিলা জামায়াতের কোরআন তালিম চলাকালে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে জামায়াতে ইসলামীর অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, তালিম চলাকালে যুবদলের কয়েকজন নেতা ও কর্মী দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এ সময় উপস্থিত নারী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় গুরুতর আহত হন এমরান হোসেন, আবদুর রহমান, মোহাম্মদ খোকন ও সৈকতসহ আরও একজন।

আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসা চলছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী সূত্রে আরো জানা যায়, এ হামলায় যুবদলের অন্তত ৫-৬জন কর্মী আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে৷
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জামায়াত নেতারা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মহিলা জামায়াতের কোরআন তালিমকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি মুখোমুখি সংঘর্ষ

আপডেটের সময়: ১১:১৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬