Dhaka ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মিডফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে ছাত্র জনতার বিক্ষোভ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ১৬৩ সময় দেখুন
print news

মাহাবুর রহমান–যশোর কেশবপুর থেকে◼️

ঢাকা মিডফোর্ড হাসপাতালে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডসহ খুলনায় মসজিদের ইমামের ওপর হামলা, চাঁদাবাজি ও দেশব্যাপী চলমান সহিংসতার প্রতিবাদে যশোরের কেশবপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা।

শনিবার (১২ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে কেশবপুর শহরের প্রাণকেন্দ্র গাজীর মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি হাসপাতাল রোড, উপজেলা রোড ও থানার মোড় ঘুরে পুনরায় গাজীর মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে ছাত্র জনতার পক্ষ থেকে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মিরাজ বিশ্বাস, মাহফুজ হাসান ইমন, খায়রুল বাশার, বোরহানউদ্দিন ও নুরুল্লাহ সোহানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশে হত্যা, চাঁদাবাজি, ভূমি দখল, গুম, টর্চার সেল ও লুটপাটের সংস্কৃতি গভীরভাবে বিস্তার লাভ করেছে। এসব অন্যায়ের বিরুদ্ধে ছাত্র সমাজ রাজপথে রয়েছে এবং থাকবে। যদি অপরাধ দমন না করা হয়, তাহলে জনতার রোষ থেকে কেউ রক্ষা পাবে না।

তারা আরও বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের পথ দেখায়। এই আন্দোলনের মুখে কেউ টিকে থাকতে পারেনি, সামনের দিনগুলোতে আরও কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, “আপনারা কারও গোলামী না করে সত্য ও ন্যায়ের পক্ষে থাকুন। গণমাধ্যম হচ্ছে জনগণের ভাষা, সেটিকে দলীয় মোড়কে না বেঁধে নিরপেক্ষতা বজায় রাখুন।

প্রশাসনের উদ্দেশে ছাত্ররা বলেন, “যেই হোক, অন্যায় করলে তাকে গ্রেফতার করুন। রাজনৈতিক পরিচয়ে নয়, অপরাধের ভিত্তিতে বিচার নিশ্চিত করুন।

বক্তারা খুলনায় মসজিদের ইমাম ও মিডফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামী শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।

ছাত্র জনতার এই বিক্ষোভ সমাবেশে কেশবপুরের বিভিন্ন এলাকার শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মিডফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে ছাত্র জনতার বিক্ষোভ

আপডেটের সময়: ১০:০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫