
রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।
মুগদা থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে পরোয়ানা মূলে এবং বাকি ২০ জনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক আইনের আওতায় আনা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন:
সাহেদ হোসেন প্লাবন (২৬), পলাশ (২৫), মোঃ এরশাদ (৪৭), মোঃ সহির আলী (৬৩), আব্দুল গনি (৫০), মোঃ হারুন (৪০), মোঃ রবু হোসেন (২২), মোঃ রোহান ওরফে প্রান্ত (১৮), মোঃ সাজ্জাদ হোসেন (২৭), মোঃ মিলন (২৮), মোঃ কামরুল হাসান (২১), মোঃ কামাল (৫৫), মোঃ বাবু (৩৫), মোঃ রাজু (২২), তানজির হোসেন খান (৩৯), আবু বক্কর সিদ্দিক (৩৯), মোঃ সাজ্জাদ ওরফে শরীফা (৩২), মোঃ টুটুল আহমেদ রাকিব (২৯), নুর নবী (৪০), মোঃ আতিকুর ইসলাম (৩৩), মোঃ নাইম (১৯) এবং নাহিদুল ইসলাম (২০)।
পুলিশ জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সবাইকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক | ঢাকা 




















