Dhaka ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

print news

◼️হারুন অর রশিদ–বগুড়া জেলা

বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই সার ব্যবসায়ীকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এ দণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার(১৯ আগষ্ট)বেলা ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার শিমলা বাজারের মেসার্স দুবাই এন্টারপ্রাইজ ও নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজকে পৃথকভাবে ২০ হাজার টাকা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাকিরুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান ও শর্মিলী ইসলাম।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অধীনে পরিচালিত এই অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, নিয়মিত বাজার তদারকি করলে কৃষক ও সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে সারসহ অন্যান্য পণ্য কিনতে পারবেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

আপডেটের সময়: ১২:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫