Dhaka ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মেধাবীদের পাশে ছাত্রশিবির, সম্মান জানিয়ে আয়োজন

print news

◼️মাহাবুর রহমান–কেশবপুর (যশোর)

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যশোর জেলা পূর্ব শাখার কেশবপুর উপজেলা শাখা।

সোমবার(২৮ জুলাই)সকালে কেশবপুর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিকেরও বেশি কৃতী শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির কেশবপুর পৌর শাখার সভাপতি মো. রুস্তম আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রিপুল কবির।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার আমীর অধ্যাপক মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক সাইদুর রহমান সাঈদ, কেশবপুর উপজেলার পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজিউর রহমান, উপজেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাহামুল ইসলাম দীপু এবং পৌর আমীর জাকির হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার সেক্রেটারি মিনারুল ইসলাম, অর্থ সম্পাদক আবু জাফর হোসেন, কেশবপুর পশ্চিম সাথী শাখার সভাপতি খায়রুল ইসলাম এবং পূর্ব শাখার সভাপতি বোরহান উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন আদর্শ সমাজ গঠনে মেধাবীদের যথাযথ মূল্যায়ন জরুরি। তারা শুধু ভালো ফল করলেই হবে না, তাদের নৈতিক শিক্ষায়ও গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে রুস্তম আলী বলেন, মেধাবীদের উৎসাহিত করতে এবং ছাত্রশিবিরের দায়বদ্ধতার অংশ হিসেবেই এই আয়োজন।

অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

এই আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও সন্তানের সাফল্যে গর্ব অনুভব করেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মেধাবীদের পাশে ছাত্রশিবির, সম্মান জানিয়ে আয়োজন

আপডেটের সময়: ০৬:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫