Dhaka ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মোরেলগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

print news

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ২৬৩ নম্বর সরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেনের ওপর স্থানীয় বিএনপি নেতা মো. ফেরদাউস বিশ্বাস অতর্কিত হামলা চালান। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ওপর হামলার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় বিএনপি নেতা মো. ফেরদাউস বিশ্বাস বলেন, হাতাহাতির ঘটনা ঘটেছে এটি সত্য। তবে এটি একতরফা হামলা নয় বরং উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার একটি সূত্র জানায়, ঘটনার পর একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগটি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মোরেলগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময়: ১১:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬