Dhaka ০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মৌলভীবাজারে জ্ঞানের আলো ছড়াতে আজমত শাহ সেন্টারের যাত্রা শুরু

print news

এহিয়া আহমদ রাফি–মৌলভীবাজার কমলগঞ্জ থেকে◼️

মৌলভীবাজারের কমলগঞ্জে সুফি সাধক আজমত শাহ প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরপুর জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ‘আজমত শাহ সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক মঈনুল হাসান।

সিদ্ধেশ্বরপুরে আয়োজিত এই বিশেষ আয়োজনে সভাপতিত্ব করেন মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সদস্য জুনেদ খান। মসজিদের খতিব মাওলানা এম এ শহীদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, লেখক ও গবেষক আহমদ সিরাজ এবং মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।

একই দিন বিকাল ৩টায় সুফিবাদ ও সাহিত্যচর্চার বিকাশে গঠিতব্য ‘আজমত শাহ সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মোছা. আফসানা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন কবি জাহানারা মুন্নী, লেখক সরকার আমিন, গবেষক স্বকৃত নোমান, সাহিত্যিক মোজাফফর হোসেন এবং লেখক আহমদ সিরাজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘আজমত শাহ সেন্টার’ বাস্তবায়নের স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ড. শোয়াইব জিবরান।

এ উপলক্ষে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তারা বলেন, এই কেন্দ্রটি ভবিষ্যতে কমলগঞ্জসহ সারা দেশে সুফিবাদ, জ্ঞান ও সাহিত্যচর্চার এক অনন্য আলোকবর্তিকা হয়ে উঠবে এবং আগামীর প্রজন্মের চিন্তাচেতনায় ইতিবাচক প্রভাব রাখবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মৌলভীবাজারে জ্ঞানের আলো ছড়াতে আজমত শাহ সেন্টারের যাত্রা শুরু

আপডেটের সময়: ০৬:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫