Dhaka ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

print news

◼️এহিয়া আহমদ–কমলগঞ্জ (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শমশেরনগর রোডের হার্ডওয়্যার ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ছিনতাই করতে গিয়ে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছিল।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, হত্যার সঙ্গে জড়িত জুহেল মিয়া ওরফে জুয়েল আলিফ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার লিখিত বক্তব্যে জানিয়েছেন, ৭ আগস্ট সন্ধ্যায় মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডে এফ রহমান ট্রেডিং নামের হার্ডওয়্যারের দোকানে ব্যবসায়ী রুবেল একা বসেছিলেন। তখন ছিনতাইকারী জুহেল মিয়া ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে ব্যবসায়ীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ক্যাশ থেকে এক হাজার ১০০ টাকা নিয়ে পালিয়ে যান। আহত রুবেল চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান।

পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার মডেল থানায় মামলা হলে পুলিশ তদন্ত শুরু করে। একটি অটোরিকশার চালকের তথ্যের ভিত্তিতে জুহেল মিয়া শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের নিজ বাড়ি থেকে ১৭ আগস্ট গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তার পরিবারের আর্থিক অবস্থা শোচনীয় ছিল, যা তাকে ছুরি ও ছিনতাইয়ের পরিকল্পনায় প্ররোচিত করেছিল।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

আপডেটের সময়: ১০:০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫