Dhaka ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ম্যাজিস্ট্রেটের এজলাস থেকে পালালেন আসামি

print news

আলামিন–নরসিংদী◼️

চুরির মামলার একমাত্র সন্দেহভাজন আসামি নরসিংদী জেলা আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেছেন। সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিদ্যুৎ বিভ্রাটের সময় ঘটে এ চাঞ্চল্যকর ঘটনা।

পলাতক ব্যক্তি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫), রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে। তাকে গত ৭ জুলাই একটি অটোরিকশা চুরির মামলায় রায়পুরা থানা পুলিশ গ্রেফতার করে।

এ বিষয়ে জেলা জজ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, “ঘটনার সময় ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে লোডশেডিং চলছিল। সেই সুযোগেই কাঠগড়ায় থাকা আসামি হৃদয় দৌঁড়ে পালিয়ে যায়।

পলায়নের পরপরই কোর্ট চত্বর এবং আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। এ ঘটনায় আদালত প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে ধরতে সংশ্লিষ্ট থানা ও নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক করা হয়েছে এবং গ্রেফতারে অভিযান চলছে।

এমন ঘটনায় আদালতের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও কর্তব্যে গাফিলতির প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে বিচারপ্রার্থীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ম্যাজিস্ট্রেটের এজলাস থেকে পালালেন আসামি

আপডেটের সময়: ০৮:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫