Dhaka ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১

45 / 100 SEO Score
print news

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা এবং একটি পিকআপসহ মো. রমজান চৌধুরী (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

আজ শনিবার (২৫ জুলাই) সকালে ধোলাইপাড় মোড়ের উত্তর-পশ্চিম পাশে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি নীল রঙের টাটা পিকআপে তল্লাশি চালিয়ে ২৮টি পলিপ্যাকেটে ভর্তি মোট ৭০ কেজি লুজ গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। জব্দ করা পিকআপটির রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-ন-১৮-৮৭১৫)।

গ্রেফতারকৃত রমজান চৌধুরীর বাড়ি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের দুতিয়ার দিঘীর পাড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো সুমন চৌধুরী।

এ ঘটনায় ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (নম্বর-৯৩, তারিখ: ২৫/০৭/২০২৬) রুজু করা হয়েছে। মামলার বাদী এসআই মো. রফিকুল ইসলাম এবং তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এসআই প্রদীপ চন্দ্র দে-কে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১

আপডেটের সময়: ০৫:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬