Dhaka ০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৭

print news

রাজধানীর আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে আদাবর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো— মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্ণেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২) ও মো. নাহিদুল (২৫)।
পুলিশ জানায়, বুধবার রাত পৌনে ১১টার দিকে আদাবরের শেখেরটেক ৭ নম্বর রোড এলাকায় ব্রিজের ঢালে সশস্ত্র অবস্থায় একদল দুষ্কৃতিকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের হাতেনাতে ধরা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার চাপাতি, দুটি স্টিলের চাপাতি, একটি স্টিলের ছোরা, একটি লোহার কুড়াল ও একটি লোহার শাবল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। আদাবর থানা সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে একাধিক থানায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের পূর্বের মামলা রয়েছে। এর মধ্যে মো. মাইন উদ্দিনের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় ২টি, মো. ওমর ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় ১টি এবং মো. সাইদের বিরুদ্ধে আদাবর থানায় ১টি মামলা বিচারাধীন রয়েছে।
এই ঘটনায় আদাবর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৭

আপডেটের সময়: ০৩:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬