
মোঃ মাসুদ রানা–স্টাফ রিপোর্টার◼️
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন তোজামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা চত্বরে তোজামের পরিবারবর্গ ও বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা তোজামের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁর আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সহ-সম্পাদক ও দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, তোজামের ভাই মাদ্রাসা সভাপতি সুরুজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার, যুবদল নেতা আশরাফুল আলম, রাবু খান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলম হোসেনসহ পরিবারের সদস্য তফিজ উদ্দিন, আফজল হোসেন ও সালমান ফারসি উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন এবং মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
প্রতিবেদকের নাম 


























