Dhaka ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

print news

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার দীর্ঘদিনের পলাতক আসামি সামিউল ইসলামকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সামিউল রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল ঝাড়বাড়ি এলাকার এন্তাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মামলার পর থেকেই সামিউল ইসলাম দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল গাজীপুর থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারী জানান, অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার পাশাপাশি মামলার পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

আপডেটের সময়: ০২:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬