Dhaka ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

রামু-পাঞ্জেগানা রুটে টমটম ভাড়া দ্বিগুণ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা

print news

কক্সবাজারের রামু উপজেলার বহুল ব্যবহৃত রামু-পাঞ্জেগানা সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম)-এর ভাড়া হঠাৎ ১০ টাকা থেকে ২০ টাকায় বৃদ্ধি পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষ। আকস্মিক এই ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে প্রতিদিনই যাত্রী ও চালকদের মধ্যে তর্ক-বিতর্ক এবং অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই রুটে এখনো কিছু চালক আগের নির্ধারিত ১০ টাকা ভাড়ায় যাত্রী পরিবহন করলেও অধিকাংশ চালক ২০ টাকা ভাড়া আদায় করছেন। এতে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভাড়া বৃদ্ধির পেছনে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন টমটম গ্যারেজে গিয়ে চালকদের ২০ টাকা ভাড়া আদায়ের জন্য চাপ দিচ্ছেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে কয়েকজন চালক জানান, সাম্প্রতিক সময়ে বিদ্যুতের খরচ বৃদ্ধি পাওয়ায় গ্যারেজ মালিকরা দৈনিক চার্জ ৩০ টাকা পর্যন্ত বাড়িয়েছেন। অতিরিক্ত ব্যয় সামাল দিতেই তারা ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন।

তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, যেসব চালক নিজস্ব বাড়িতে অটোরিকশা চার্জ দেন তারা এখনো ১০ টাকা ভাড়ায় যাত্রী পরিবহন করছেন। ফলে ভাড়া বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে জনমনে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

সাধারণ যাত্রীদের আশঙ্কা, টমটমের ভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রণহীনভাবে চলতে থাকলে পর্যায়ক্রমে সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য গণপরিবহনের ভাড়াও বাড়তে পারে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।

স্থানীয়দের ভাষ্য, রামু-পাঞ্জেগানা সড়কটি বর্তমানে ভালো অবস্থায় রয়েছে এবং এই পথ অতিক্রম করতে সাধারণত ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। তাই এত স্বল্প দূরত্বে এক লাফে ১০০ শতাংশ ভাড়া বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিকভাবে ভাড়া সমন্বয় করা যেতে পারে, কিন্তু দ্বিগুণ ভাড়া আরোপ জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত বলে তারা মনে করেন।

এ পরিস্থিতিতে ভাড়া নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত, অভিযোগের তদন্ত এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় স্থানীয় প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

রামু-পাঞ্জেগানা রুটে টমটম ভাড়া দ্বিগুণ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা

আপডেটের সময়: ১০:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬